1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৭০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানাল সমমনা পরিষদ, বনশ্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৭০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানাল সমমনা পরিষদ, বনশ্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৫ বার

মহান বিজয় দিবস উপলক্ষে ৭০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে রাজধানীর বনশ্রীর সামাজিক সংস্থা সমমনা পরিষদ । গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজ কনভেনশন সেন্টারে বীর মুক্তিযোদ্ধা জনাব হেদায়েতুল বারী’র সভাপতিত্বে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের সম্মাননা দেওয়া হয়। বনশ্রী সোসাইটির আওতাধীন মোট ৭০ বীর মুক্তিযোদ্ধাকে এই সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি সেখাসে মুক্তিযোদ্ধাদের গল্প শোনানোর একটি পর্ব ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমমনা পরিষদের সম্মানিত সভাপতি শাহাবুদ্দিন শিকদার। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। অনেক রক্তের বিনিময়ে এ বিজয়। আমাদের সবার দায়িত্ব আছে এ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। আমরা কীভাবে সামনে এগোব, সেটি ভাবতে হবে। মুক্তিযোদ্ধাদের রক্তের প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে দেশের জন্য অবদান রাখা প্রত্যেকের দায়িত্ব, সমমনা পরিষদ থেকে আজ আমরা সেই জাতীর বীর ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা জানানোর জন্যই এই ক্ষুদ্র আয়োজন।

ডিসেম্বর মাস আমাদের সমমনা পরিষদের জন্য গুরুত্বপূর্ণ মাস। বিজয় দিবসসহ সারা মাস ধরে আমরা নানা আয়োজন করে থাকি। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তবে তাদের সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেন সমমনা পরিষদ এর নেত্রীবৃন্দ এবং বনশ্রীতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা এম. এ মতিন।

সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, সমমনা পরিষদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দদের নৌশভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net