1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

মীরসরাইয়ে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২৯৯ বার

মীরসরাইয়ে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়ন মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী সহ ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় দেশে লুটপাট হয়েছে। দেশ এখন উন্নয়নের উচ্চ শিখরে পৌছে গেছে। তারই ধারাবাহিকতায় মীরসরাই উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। এই উন্নয়ন ধারা অব্যাহত থাকতে আগামী নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net