1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে আহত -১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মাগুরায় সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে আহত -১

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৭ বার

মাগুরার শ্রীপুরে সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের জেরে শফিক মোল্লা (২৮) নামে এক গ্রীস প্রবাসী যুবক আহত হয়েছে। মঙ্গলবার রাতে জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই প্রবাসী যুবক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, জমিজমা, মোটরসাইকেল ও টাকার বিষয় নিয়ে বেশ কিছুদিন যাবৎ ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এই দ্বন্দ্বের জেরেই মঙ্গলবার রাতে ভাইয়ে ভাইয়ে মারামারির ঘটনা ঘটে।

এ বিষয়ে আহত প্রবাসী যুবক শফিক মোল্লা বলেন, বিদেশে থাকাকালীন আমি যে টাকা পাঠিয়েছি সব আমার ভাইয়েরা আত্মসাৎ করেছে। আমার নিজের নামের একশ শতাংশ জমি ও তারা জোরপূর্বক দখল করে নিয়েছে। আমার টাকায় কেনা একটি মোটরসাইকেল ও জোরপূর্বক নিয়ে নিয়েছে। আর আমি এসবের প্রতিবাদ করাই মশিয়ার মোল্লা এবং চঞ্চল মোল্লা আমার উপর অতর্কিত হামলা করে মারাত্মক ভাবে আহত করেছে ।

এ বিষয়ে অভিযুক্ত মশিয়ার মোল্লা বলেন, বাড়ির জমি শফিক আমাদের নামে লিখে দিয়েছে। এমনকি আমার নামের ৫ শতাংশ জমি বিক্রি করে ওর মোটরসাইকেল কেনার সময় দিই। বাড়ির জমিও ছাড়বে না আবার ওই জমির টাকাও দিবে না। এই নিয়ে জড়াজড়ির মাধ্যমে কিভাবে লাগেছে আমরা জানি না।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি। এখনও এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net