1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইজি ব্যাজ পদক পেলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

আইজি ব্যাজ পদক পেলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২৫৭ বার

আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজি ব্যাজ পদক পেলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাকে ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ওসি আবদুল্লাহ আল হারুনকে বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছি, পুরস্কার পাওয়ার আশায় নয়। তবে প্রতিটি পুরস্কার মানুষকে ভালোকাজের অনুপ্রেরণা যোগায়। তিনি আরও বলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয় এবং তার নির্বাচনী এলাকার মানুষের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করেছি বলেই পুরস্কৃত হয়েছি। এজন্য রাউজান থেকে বার বার নির্বাচিত সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয় এবং রাউজানের সকল জনপ্রতিনিধি, সাংবাদিক সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে জনগণের প্রতি আরও দ্রুত সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আবদুল্লাহ আল হারুন ২০২০ সালের ১৭ আগস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাউজান থানায় যোগদান করেন । যোগদানের পর থেকে তিনি সন্ত্রাস দমন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখেন। রাউজান থানায় যোগদানের আগে আবদুল্লাহ আল হারুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net