1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

নবীনগরে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ২৮৬ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) সকালে ঘন কুয়াশাচ্ছন্ন শীতের আমেজে হরেক রকমের পিঠার সমাগমে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিদ‍্যালয়ের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, ইউআরসি ইন্স্ট্রাক্টর এনামুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম ভূঁইয়া, মতিয়ার রহমান, শিউলী কর, মনসুর আলী আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম নজু ও বীরমুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক, পিটিএ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতিকুর রহমান।

বক্তব্য রাখেন, হোপ নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, এসএমসি সদস‍্য সালাউদ্দিন বাবু প্রমুখ। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, শিক্ষার্থীদের মায়েরা ও শিক্ষকগণ হরেক রকমের পিঠা নিয়ে এ উৎসবে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net