1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বসত ঘর পুরে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

তিতাসে বসত ঘর পুরে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩২১ বার
Exif_JPEG_420

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের মৃত মোজাফফর সওদাগর ছেলে রফিক সওদাগর (৪৫) এর একটি বসত ঘর আগুন লেগে পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০-১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারনা করছেন প্রত্যক্ষদর্শীরা।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক রফিক সওদাগর জানান, সোমবার প্রতিদিনের মতোই সব কাজ শেষে রাতে ঘুমিয়ে পরেন। হঠাৎ রাত আনুমানিক ২টায় বিকট শব্দে ঘুম ভাঙ্গলে চোখ খুলে দেখে ঘরে আগুন। পরে পানি দিয়ে আগুন নিভাতে চেষ্টা করলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পরে এবং তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘণ্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

এছাড়াও রফিক সওদাগর কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, আমার সব শেষ। আগুনে আমার বাড়ি ও বাড়ির মালামাল সব পুড়ে চাই হয়ে গেছে। ঘরে থাকা স্বর্ন অলংকার, ফ্রিজ, টিভি, নগদ টাকা, আলমারি, খাটসহ প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। জীবনে এই অর্থ আর পূরণ হবার নয়।

ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে লোকজন নিয়ে ঘটনাস্থলে যাই এবং সকলের সহযোগিতা আগুন নেভাতে সক্ষম হই। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদুত্যিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারকে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা পাওয়ার ব্যাবস্থা করে দিবেন বলে দেয়ার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net