1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী প্রধানসড়কের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

বাঁশখালী প্রধানসড়কের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বাঁশখালী প্রতানিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ২৬৬ বার

বাঁশখালী প্রধানসড়ক কে যানযটমুক্ত রাখতে সড়কের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় প্রধানসড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখায় একজন ভবণ মালিককে ও রাস্তার উপর স’মিলের গাছের গুড়ি রাখায় স’মিলের মালিক কে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৬ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বৈলছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় উপজেলার বৈলছড়ি বাজার শেড এর বাহিরে রাস্তার উপরে মাছ ব্যবসায়ীদের, কালভার্টের উপর বসা সবজি ব্যবসায়ীদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। বাজারের ইজারাদার কে এই বিষয়ে সর্তক করা হয়। এ ছাড়াও প্রধানসড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখায় একজন ভবণ মালিককে ১০ হাজার টাকা ও রাস্তার উপর স’মিলের গাছের গুড়ি রাখায় স’মিলের মালিক কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন রোববার বাঁশখালী প্রধানসড়কের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা গুনাগরি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘বাঁশখালী প্রধানসড়কের বিভিন্ন বাজার এলাকায় সড়কের ফুটপাট দখল করে গড়ে উঠা দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। এর পরও তারা সরিয়ে নেয়নি। এ সব বাজারে নিত্য যানযট লেগে থাকে, চরম ভোগান্তিতে থাকে যাত্রী সাধারণ। প্রধান সড়কে যানযট নিরসণে জনভোগান্তি কমাতে সমগ্র বাঁশখালীতে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উচ্ছেদকৃত জায়গা ভবিষ্যতে অবৈধ দখল মুক্ত রাখার জন্য তারের নেট দিয়ে ঘিরে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net