1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ইকো লাইফ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএসএআইডি'র উচ্চ পর্যায়ের দল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ইকো লাইফ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএসএআইডি’র উচ্চ পর্যায়ের দল

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৩১৭ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) গত রবিবার দুপুরে পরিদর্শন করেছেন ইউএসএআইডি’র একটি উচ্চ পর্যায়ের দল।

এসময় তারা ইউএসএআইডি’র অর্থায়নে এবং
নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন ইকো লাইফের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।

ড. নছরুল্লাহ মোহাম্মদ খান, পরিচালক, ইকোনমিক গ্রোথ অফিস, ইউএসএআইডি’র নেতৃত্বে এই দলটিতে হেলেন মোজার, মেগান স্মিথ ইউএসএআইডি, ওয়াশিংটন, শাহাদাত হেসেন শাকিল, এন্টনি মুকিম এবং আকলিমা আক্তার সাথে ছিলেন।

এদিন দলটি কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যান এবং মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের বন নির্ভর জনগোষ্টির সাথে চলমান ইকো লাইফ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় ইউএসএআইডি’র দলের সাথে নেকম এর নির্বাহী পরিচালক ড. এস এম মনজুরুল হান্নান খান (অবঃ অতিরিক্ত সচিব), প্রকল্প পরিচালক আবদুল মান্নান, উপ প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান, এনআরএম ম্যানেজার আবদুল কায়ুম,
ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপেন চন্দ্র দাশ, নেকম সাইট অফিসার সিরাজুম মনির, আবু জাফর মোহাম্মদ সেলিম ফারুক, মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা আলাউদ্দীন, মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি শফিকুর রহমান,রাজিয়া সোলতানা, ট্রেজারার আকতার কামাল ও সাংবাদিক সেলিম উদ্দীন উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের সুবিধাভোগীরা এসময় ইকো লাইফ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের উপকারিতা তুলে ধরে তাদের গৃহীত কার্যক্রমসমূহ ব্যাখ্যা করেন।

ইউএসএআইডি দলটি এসময় প্রকল্পের পরিবেশ সংরক্ষণ, বিপন্ন প্রাণি এবং উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, বিকল্প জীবিকায়ন, বিকল্প জ্বালানী, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় অংশীদারদের সক্ষমতা বৃদ্ধির সাথে সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে প্রকল্পের সুবিধাভোগীদের সাথে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net