1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশের মানুষ কখনো জঙ্গিবাদে সমর্থন দেবে না : লালমনিরহাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

বাংলাদেশের মানুষ কখনো জঙ্গিবাদে সমর্থন দেবে না : লালমনিরহাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৩১০ বার

লালমনিরহাটে র‍্যাব ১৩ রংপুর এর আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে র‍্যাব- ১৩ রংপুর এর আয়োজনে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলাধীন গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় প্রায় ৬ হাজার গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি, র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্ণেল কামরুল হাসান, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, পুলিশের রংপুর রেন্স এর ডি আই জি মোঃ আব্দুল আলীম এবং লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমানসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং র‍্যাব-১৩ রংপুর এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আধুনিক হয়েছে। বাংলাদেশের মানুষ আর অন্ধকারে যাবেনা, বাংলাদেশের মানুষ আর কখনো জঙ্গিবাদকে সমর্থন দেবেনা। এ সময় জঙ্গি দমনে র‍্যাবের প্রশংসা করেন তিনি।
সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net