1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘উন্নয়নকে ঘিরে নানা মাধ্যমে আমাকে নিয়ে অপপ্রচার চলছে’ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

‘উন্নয়নকে ঘিরে নানা মাধ্যমে আমাকে নিয়ে অপপ্রচার চলছে’

বারইয়াহাট পৌর মেয়রের সংবাদ সম্মেলন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:::
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ২০১ বার

মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌরসভার মেয়র দাবি করেছেন, তিনি মেয়র হিসেবে পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকে জনস্বার্থে একের পর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। যা ইতিবাচকভাবে উপস্থাপন না করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমসহ নানা প্রচার মাধ্যমে।
বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পৌরসভা সভা কক্ষে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন পৌর মেয়র রেজাউল করিম খোকন। তিনি এসময় জানান, এতদিন পৌরসভা এলাকায় যত্রতত্র বাস, মাইক্রোবাস, লেগুনা, পিকআপসহ নানা ধরণের যানবাহন পার্কিং করে থাকতো। সম্প্রতি তিনি এসব যানবাহনের জন্য আলাদা আলাদা টার্মিানাল স্থাপনের উদ্যোগ নিয়েছেন। যা সম্পূর্ণ জনস্বার্থে।
এসময় তিনি উল্লেখ করেন যেহেতু টার্মিনালের জন্য পৌরসভার নিজস্ব কোন জমি নেই তাই সরকারের পড়ে থাকা পরিত্যক্ত জমিতে এসব করা হচ্ছে। এটি নিয়েও একটি গণমাধ্যমে আমাকে উদ্দেশ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়।
সাম্প্রতিক সময়ের একটি ঘটনা উল্লেখ করে মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘এতদিন বারইয়াহাট পৌর বাজারের ফুটপাত দখল করে যত্রতত্র ফল দোকান থেকে শুরু করে নানা ধরণের বাজার বসতো। আমরা এখন তাদের ফুটপাত থেকে অপসারণ করে মহাসড়ক থেকে দূরে অন্যত্র পুনর্বাসনের উদ্যোগ নেই। যা পৌরসভার সভায় রেজুলেশন আকারে সিদ্ধান্ত নেয়া হয়।’ মেয়র দাবি করেন, ‘এ বিষয়টি নিয়েও একটি গণমাধ্যম আমি ব্যক্তির বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার করে। যা দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে না বলে আমি মনে করি।’ এসময় মেয়র জনস্বার্থে পৌরসভার উদ্যোগে নেয়া কাজের অপপ্রচার বন্ধে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বারইয়াহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা ও প্রধান প্রকৌশলী সমর মজুমদার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net