1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিতাসে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ২৯৩ বার

কুমিল্লার তিতাস উপজেলা প্রসাশন ও পরিষদের উদ্যোগে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারজিনা আক্তার। এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান, শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন ভানু, জনস্বাস্থ্য অফিসার সাদেক মো. জুনায়েদ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আরিফুর রহমান, মৎস্য অফিসার নজরুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতায় ২৮টি ইভেন্টে উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অ্যাথলেট অংশ নেন। প্রতিযোগিতার প্রত্যেক ইভেন্টের ১ম,২য়,ও ৩য় হিসেবে ৮৪ জনকে উপহার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net