ঢাকা   ১২:১০:৫৪ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

সাতকানিয়া আমিলাইষ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পিঠা উৎসব

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬০৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের আমিলাইষ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ (৯ ফেব্রুয়ারী) বিদ্যালয় সংলগ্ন আমিলাইষ ব্যাংক মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পিঠা উৎসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম.সাইফুল্লাহ এর সভাপতিত্বে সম্পন্ন হয়।

বেলা ১০ টায় জাতীয় সংগীত পাঠের পর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের গভনিং বডির সভাপতি আলহাজ্ব জাহিদ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিলাইষ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, সাবেক শিক্ষক মাওলানা আবদুর রহিম। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অর্পন চক্রবর্তীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় এবং শীতকালীন পিঠা উৎসবের স্টল সাজিয়েছেন বিদ্যলয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষার্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গল্প, নৃত্য ও যেমন খুশি তেমন সাজে সেজেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি