1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইন প্রণয়ন উচিত ছিল' - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

‘সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইন প্রণয়ন উচিত ছিল’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৮২ বার

নিজস্ব প্রতিবেদক

‘সড়ক পরিবহন আইনটি বাস্তবসম্মত হয়নি। শুরুর দিকে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে আলোচনায় বসে এ আইন প্রণয়ন করা উচিত ছিল।’

আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের তাতীঁপাড়ার বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের চলমান সমস্যার দিকে সরকারের মনোযোগ নেই। বড় বড় মেগাপ্রজেক্ট তৈরি করে কীভাবে জনগণের টাকা লুট করা যায়, এ নিয়ে তারা ব্যস্ত। কোটি কোটি টাকা লুট করে তারা বিদেশে পাচার করছেন। এসব লুটতরাজের প্রতিবাদে রাস্তায় নামলেই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তা পণ্ড দেওয়া হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। তাই দেশে এ সময়ে পেঁয়াজ-লবণ সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ আজ ব্যর্থ রাষ্ট্রে রূপ নিয়েছে। আইনের শাসন নেই। দুঃশাসনের যাতাকলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় গণঅভ্যুত্থান।’ তিনি বলেন, ‘আইনের শাসনের অভাবে প্রশাসনও সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। দুর্নীতিতে দেশ ডুবে গেছে। দলীয় কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ে অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘৫২ থেকে ‘৯০-র গণঅভ্যুত্থানসহ দেশে সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ছাত্রসমাজের ভূমিকা ছিল সবার আগে। দেশের এ পরিস্থিতিতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারের হীনমন্যতা আর দৈন্য অবস্থার কারণে খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল নয়। সরকার মুক্তি না দিলে গণআন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net