1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২১ দিন পর বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

২১ দিন পর বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৫৯১ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
গুলি করে হত্যার ২১ দিন পর বাংলাদেশী আব্দুর রহিমের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাতে ৫৮ বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৯ টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপুর্ণ এলাকার মেইন পিলার থেকে নিকট বিজিবি ও বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠক শেষে ভারতীয় পুলিশ মহেশপুর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। সেসময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বর, গন্যমান্য ব্যক্তিবর্গ, ও নিহতের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর মহেশপুর উপজেলার বাউলি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতের ৯৯ ব্যাটালিয়নের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের সামনে পড়লে তারা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net