1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট জেনারেল হাসপাতালে অজ্ঞান ডাক্তারের অপারেশনে জরায়ু হারালেন নারী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

নাঙ্গলকোট জেনারেল হাসপাতালে অজ্ঞান ডাক্তারের অপারেশনে জরায়ু হারালেন নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৪৪৯ বার

নাঙ্গলকোট প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে অজ্ঞান করার চিকিৎসক ওমর ফারুকের ভুল অপারেশনে পিংকি আক্তার নামে এক প্রসূতি মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে। ওই প্রসূতি পৌর সদরের দৈয়ারা দক্ষিণপাড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটে নাঙ্গলকোট জেনারেল হাসপাতালে। অজ্ঞানের চিকিৎসক ফারুককে দিয়ে একাধিকবার সিভিল সার্জনের নিষেধাজ্ঞা থাকা শর্তেও তাকে দিয়ে অপারশেন করান ওই উপজেলার প্রাইভেট ক্লিনিক গুলো। ডাক্তার ওমর ফারুক নিজেকে মা, শিশু, মেডিসিন, গাইনি বিশেষজ্ঞ পরিচয় দেয় এবং সার্জন না হয়েও অপারেশন করেন তিনি। প্রশ্ন উঠেছে কেন অজ্ঞানের চিকিৎসক দিয়ে প্রসূতিদের অপারেশন করানো হচ্ছে। আর এসবের প্রশ্রয় দিচ্ছেন মালিক কামরুল হাসান।
পরিবার ও অনুসন্ধানে জানা গেছে, দৈয়ারা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী পিংকি আক্তারের প্রসব ব্যাথা অনুভব করলে তাকে পরিবারের লোকজন চলতি মাসের ১৩ তারিখে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পিংকির আল্টাসনোগ্রাম করে চিকিৎসক জানায় রোগীর ডেলিভারি নরমাল হবে। পরে পিংকিকে অপারেশন রুমে নিয়ে প্রায় আড়াই ঘন্টা রেখে দেন। এরমধ্যে একটি ছেলে নবজাতকের জম্ম হয়। কিন্তু অপারশেনের প্রায় ৪ ঘন্টা পর্যন্ত রোগীর সাথে স্বজনদের দেখা করতে দেয়া হয়নি। ঐদিন গভীর রাত থেকে প্রসূতির রক্তপাত শুরু হলে স্বজনরা ২ ব্যাগ রক্ত ব্যবস্থা করে দেয়। এরপর ঐ হাসপাতালে বিভিন্ন চিকিৎসার অজুহাতে প্রায় এক সাপ্তাহ ভর্তি রাখেন। কিন্তু তারপরও প্রসূতির রক্তপাত বন্ধ না হয়ায় তড়িগড়ি করে হাসপাতাল কতৃপক্ষ চলতি মাসের ১৮ অক্টোবর রোগীকে ছাড়পত্র দেয়ার কথা বলে হাসপাতালের চিকিৎসা ফি আদায় করে পিংকিকে কুমিল্লা মা-মনি হাসপাতালে প্রেরণ করেন। রোগীর স্বজনরা ঐ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।
এ বিষয়ে প্রসূতির শ্বশুর মনির হোসেন বলেন, জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এখন পর্যন্ত আমার ছেলের স্ত্রী পিংকি আক্তার ঠিকভাবে কথা বলতে পারে না। হাসপাতালের বেডে শুয়ে-শুয়ে কান্না করছেন। তাকে অপরাশেনরে সময় অনেক কষ্ট দেয়া হয়েছে। ঠিকভাবে সেলাই করতে পারেনি। আমি এঘটানার সর্বোচ্ছ বিচার দাবী করছি। অভিযুক্ত চিকিৎসক ওমর ফারুক মুঠো ফোনে বলেন, পিংকির অপারেশন আমি করেছি এটার আগে বাচ্চা ছিল, আমি পুনঃরায় অপারেশন করার পর সমস্যা সৃষ্টি হলে ৭ দিন পর কুমিল্লায় রেপার করি।
নাঙ্গলকোটের মেডিকেল সিন্ডিকেট এর মূল হোতা হচ্ছেন আজাদুজ্জামান। তার কোনো কাজে বাধা হলে নারী লেলিয়ে দিয়ে মালিকদেরকেও হেনস্থা করেন এই মেডিকাল সম্রাট আজাদ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: দেব দাস দেব বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে অজ্ঞান ডাক্তার হয়ে অপরাশেন করতে পারবে না। কেন এ কাজ করেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মজিবুর রহমান বলেন, ঘটনাটি জেনে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net