1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোহিঙ্গা ক্যাম্পে আরব অভিনেত্রী হেন্দ সাবরি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে আরব অভিনেত্রী হেন্দ সাবরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৪৬৫ বার

সৈয়দ আলম, কক্সবাজার : প্রথমবারের মতো বাংলাদেশে এলেন আরবি ভাষার জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী হেন্দ সাবরি। গত বৃহস্পতিবার তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। আর গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার অনুভূতির কথা তুলে ধরেন।

হেন্দ সাবরি বলেন, ‘আমি বেশ কিছু নারীর সঙ্গে কথা বলেছি, যারা সত্যিকার অর্থেই অনুপ্রেরণা। তাদের গল্পগুলো হৃদয়বিদারক। পুরুষদের অবর্তমানে তাদের অনেকেই পরিবার প্রধানের দায়িত্ব পালন করছেন।’

বাংলাদেশকে ধন্যবাদ দিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে ধন্যবাদ দেওয়া উচিৎ তাদের (রোহিঙ্গা) এমন কঠিন মুহূর্তে তাদের আশ্রয় দিয়েছে।’

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডাব্লিউএফপি) শুভেচ্ছাদূত হিসেবে ৩৯ বছর বয়সী এই তারকা মূলত খাদ্য বণ্টন, শিশু পুষ্টি, নারীদের দক্ষতা নিয়ে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিউনেসিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রী।

অভিনেত্রী সাবরি আরবের পাশাপাশি মিসরেও নিয়মিত অভিনয় করেছেন। ২০১৩ সালে তিনি প্রভাবশালী ১০০ আরব অভিনেত্রী নির্বাচিত হন। এছাড়া তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net