1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎযাপন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৬৬৫ বার

মােঃ সাইফুল্লাহ;

মাগুরায় ব্যাপক উৎসাহ এবং উদ্দীনপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়।

এ শোভাযাত্রায় জেলা প্রশাসক ছাড়াও অংশ নেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বাঙালী সংস্কৃতিকে উপজীব্য করে নানা উপকরণ নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নোমানী ময়দানে এসে শেষ হয়। সেখানে তিন দিনব্যাপী বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসির বেগ।
শোভাযাত্রা ও মেলার উদ্বোধন শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
একই ভাবে নতুন বছরকে বরণ করে নিতে জেলার শ্রীপুর শালিখা ও মহম্মদপুরে নানা উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net