1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টমেটোর গয়না পরে বিয়ের সাজে পাকিস্তানি তরুণী! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

টমেটোর গয়না পরে বিয়ের সাজে পাকিস্তানি তরুণী!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৪০ বার

সম্প্রতি পাকিস্তানের বাজারে টমেটোর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করাচির বিভিন্ন বাজারে গত সপ্তাহেই টমেটোর দাম কেজি প্রতি তিনশ টাকা ছাড়িয়েছে। আর আকাশছোঁয়া এই দামের প্রতিবাদে টমেটোর গয়না পরেই বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের এক তরুণী। দেশটির এক নারী সাংবাদিক এমনই একটি ভিডিও পোস্ট করেছেন, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

পাকিস্তানের টমেটোর এই আকাশছোঁয়া দাম নিয়ে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়েছে। পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়তের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক সাংবাদিক বুম নিয়ে পৌঁছে গিয়েছেন বিয়ে বাড়িতে। সেখানে বিয়ের কনে সোনা-হিরের বদলে পরেছেন টমেটোর গয়না। গলায়, হাতে, কানে, মাথায় পরা সব গয়ানাই টমেটোর তৈরি। তিনি জানান, টমেটোর দাম এখন অনেক বেশি। তাই সোনার বদলে টমেটোর গয়নাই পরেছেন।

নায়লার পোস্ট করা এই ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। দশ ঘণ্টার মধ্যেই ভিডিওটি প্রায় ১৪ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক, শেয়ার কমেন্ট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net