1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাত্র ১৬ বছরে টেস্ট অভিষেক হতে যাচ্ছে এই পাকিস্তানি পেসারের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

মাত্র ১৬ বছরে টেস্ট অভিষেক হতে যাচ্ছে এই পাকিস্তানি পেসারের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫১৭ বার

নিজস্ব প্রতিবেদক

দ্রুতই খুব কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এই পাকিস্তানি পেসারের। নাম নাসিম শাহ। আগামীকাল বৃহস্পতিবার গ্যাবায় প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আর এ ম্যাচেই মাত্র ১৬ বছর বয়সী নাসিমের অভিষেক হতে পারে। গণমাধ্যমকে এমনটাই জানালেন পাকিস্তান টেস্ট অধিনায়ক আজহার আলি।

তিনি বলেন, ১৬ বছর বয়সী পেস বোলার নাসিম শাহকে অভিষেক করানো হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে।

পাকিস্তান অধিনায়ক আরো বলেন, ‘আমরা অবশ্যই তাকে খেলানোর চিন্তা করছি। তার বোলিং সত্যিই দুর্দান্ত। আমরা হয়তো আগামীকাল ম্যাচের আগে একাদশ ঘোষণা করব। তবে, সেই একাদশে সে থাকতেছে, এটা নিশ্চিত।’

নাসিম শাহের প্রশংসা করে আজহার আলি বলেন, ‘এত কম বয়সে খুব কম ক্রিকেটারই এমন একটা মানের পর্যায়ে পৌঁছাতে পারে। তবে কিছু ব্যতিক্রম তো থাকেই। তিনি তাদের মধ্যে একজন। আমরা সবাই তার দুর্দান্ত সফল একটি ক্যারিয়ারের অপেক্ষায়। আমি তাকে যখন প্রথম দেখি, তখনই খুব অবাক হয়ে গিয়েছিলাম। বলের ওপর তার নিয়ন্ত্রণ, গতি এবং টেম্পারমেন্টের ওপর তার যে নিয়ন্ত্রণ- তা দেখে যে কারও অবাক হওয়ার কথা।’

এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল ভারতের হরভজন সিংয়ের। ১৯৯৮ সালে ১৭ বছর ২৬৫ দিনে অভিষেক ঘটেছিল এই স্পিনারের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net