1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় আ.লীগের ২ পক্ষের দফায় দফায় সং’র্ঘষ! ১৪৪ ধারা জারি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

কুমিল্লায় আ.লীগের ২ পক্ষের দফায় দফায় সং’র্ঘষ! ১৪৪ ধারা জারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫২ বার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপের ডাকা সম্মেলনকে ঘিরে সং’ঘর্ষের আশঙ্কায় একই স্থানে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে বরুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল ত্রি-বার্ষিক সম্মেলনের এই তারিখ ঘোষণা করেন।

এদিকে উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম সমর্থিত বরুড়া উপজেলা আওয়ামী লীগ একইদিন একইস্থানে পৃথকভাবে ত্রি-বার্ষিক সম্মেলন করার ঘোষণা দেন। দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় সম্মেলনকে ঘিরে সং’ঘাতের আশঙ্কায় সম্মেলনের স্থানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

সকালে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুল ইসলাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনস্থলে এসে হ্যান্ড মাইকে ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করে। পরবর্তী ঘোষনা না আসা পর্যন্ত এ নি’ষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এ সময় বরুড়ার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ও উপজেলা চেয়ারম্যান এ এন এম মঈনুল ইসলামের সমর্থকদের মাঠ ত্যাগ করার নির্দেশ দেন।

সকাল থেকেই দু’ গ্রুপের মধ্যে দফায় দফায় সং’র্ঘষের ঘটনা ঘটে। এ সময় বরুড়া থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নোমানসহ নজরুল গ্রুপের ছাত্রলীগের দু’নেতা বাইজিদ ও রকি গুরুতর আহত হন।

সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। আমরা সম্মেলন আহ্বান করি। এখানে আওয়ামী লীগের অন্য কেউ সম্মেলনের ডাক দিয়েছে কিনা জানি না।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল আমাদের না জানিয়ে সম্মেলন করতে চেয়েছিলেন।

তাছাড়া জেলা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে আছেন, তাকে না জানিয়ে তড়িঘড়ি সম্মেলন করার প্রস্তুতি নিয়েছিলেন। তাই আমরাও কাউন্সিল করার প্রস্তুতি নিয়েছিলাম।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত) আবদুল্লাহ আল মামুন জানান, ‘একইস্থানে দু’পক্ষ সম্মেলন ডাকায় সং’ঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। অ’প্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net