1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে ক্ষতির মুখে রাজশাহীর বোরো বীজতলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে ক্ষতির মুখে রাজশাহীর বোরো বীজতলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৬ বার

মঈন উদ্দীন: টানা কয়েকদিনের ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহে রাজশাহীতে বোরোর বীজতলা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে এরই মধ্যে বীজতলার চারা লালবর্ণ ধারণ করেছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, এখন পর্যন্ত ঘন কুয়াশায় ও শৈত্যপ্রবাহে রাজশাহীর কৃষির কোনো ক্ষতি হয়নি। তবে এ অবস্থা চলতে থাকলে বীজতলার ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা যায়, এবার বোরো মৌসুমে রাজশাহীতে বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২৬৩ হেক্টর জমিতে। বীজতলায় চারাগাছ রোপন করা হয়েছে ২ হাজার ৩৫৩ হেক্টর জমিতে। খোঁজ নিয়ে দেখা গেছে, তানোরে রবি মৌসুমের বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বীজতলার চারা লালবর্ণ ধারণ করতে শুরু করায় ক্ষতির আশঙ্কা করছেন তারা। তারপরও এই প্রতিকূল অবস্থার মধ্যেও বীজতলা রক্ষা এবং বোরো আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষক।
রাজশাহীর কৃষকদের দেখাগেছে, ভোরবেলা কনকনে ঠাণ্ডার মধ্যে কৃষকরা বীজতলায় সেচ দিচ্ছেন, চারার মাথায় রাতে জমানো শিশির ফেলে ছাই ছিটাচ্ছেন। সরেজমিন দেখা গেছে, মোহনপুর উপজেলার সর্বত্রই বোরো ধান চাষের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রায় স্থানেই বোরো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। কোথাও জমি চাষ দিয়ে বীজতলা তৈরির প্রস্তুতি নেয়া হচ্ছে। কৃষি বিভাগের ধারণা কুয়াশাছন্ন আবহাওয়ার কারণে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা কম। তবে বীজতলা ঢেকে দেয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামসুল হক জানান, এখন পর্যন্ত রাজশাহীতে এই আবহাওয়ায় ফসলের কোনো ক্ষতি হয়নি। তবে এই আবহাওয়া চলমান থাকলে বোরো ধানের বীজতলা ও আলুর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষত্রে আমরা কৃষকদের বীজতলার ক্ষেত্রে বিকেলে বীজতলায় পানি দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে আর ঘন কুয়াশা থাকলে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net