ঢাকা   ০৩:৫৪:১৬ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

নবীনগরে সর্বধর্ম মিশনের শতবর্ষ পূর্তি উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আইকে ইব্রাহীম:
সর্ব্ব ধর্ম্ম মিশন বাংলাদেশের শতবর্ষ পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে থেকে ৩ দিনব্যাপি নানা অনুষ্ঠানমালা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ২১ ডিসেম্বর সকালে ভোলাচংয়ে সর্ব্ব ধর্ম্ম মিশনের প্রধান কার্যালয়ে জমকালো আয়োজনে এ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মিশনের প্রেসিডেন্ট সন্তোষ কুমার পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম। এতে মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মালোচক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য। আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, ওসি রনোজিত রায়, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমাজকর্মী সমীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান শাহীন সরকার, মিশনের সেক্রেটারী সন্তোষ পাল প্রমুখ। ইন্দ্রাণী দেবনাথের প্রাণবন্ত সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মিশনের কোষাধ্যক্ষ জগদীশ সাহা।
শত বছর পূুর্তি উপলক্ষে অনুষ্ঠানে কালের কণ্ঠের নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুসহ ১৫ জন বিশিষ্ট জনকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করা হয়। এর আগে সর্বধর্ম সঙ্গীত ও মলয়া গানের উপর এক আকর্ষণীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অঞ্চল থেকে আগত অর্ধশত প্রতিযোগি দুটি গ্রুপে অংশ নেয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এছাড়া শতবছর পূর্তিতে এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে আয়োজকদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে মলয়া গানের আসরে বিশিষ্ট কণ্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
ভারত সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দয়াময় নামের শত শত অনুসারী ভক্তবৃন্দকে এ মহোৎসবে যোগ দিতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি