1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী চৌমুহনী কলেজের অধ্যক্ষ ফারুক স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নোয়াখালী চৌমুহনী কলেজের অধ্যক্ষ ফারুক স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৫ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম ফারুক স্যারের পিআরএল- এ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজে অডিটোরিয়ামে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল হক এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন কলেজের শিক্ষক পরিষদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আল হেলাল মো. মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার, বিদায় অতিথি অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম ফারুক।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন, প্রাণী বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দন, অনুষ্ঠানের আহ্বায়ক দর্শণ বিভাগের সহযোগী অধ্যাপক মন্জুরুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক শাহ পরাণ।

এ সময় বক্তারা বিদায়ী অতিথির বিভিন্ন সময়ের স্মৃতি চারণ করেন একই সাথে স্যারের বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি কৃতজ্ঞতা ও স্যারের মঙ্গল কামনা করেন। সেই সাথে তারা বলেন আমরা নোয়াখালী থেকে একজন দক্ষ অভিবাবক হারাচ্ছি। তিনি শুধু চৌমুহনী সরকারি কলেজের অধ্যক্ষ নয় তিনি ছিলেন এ অঞ্চলের ছাত্রদের অভিভাবক।

এ দিকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম ফারুক আবেগ আপ্লুত হয়ে পড়েন। সেই সাথে তিনি এ ক্যাম্পাসের স্মৃতি বিজড়িত অনেক ঘটনার কথা তুলে ধরেন। একই সাথে এই কলেজের অনার্স, মাস্টার্স সহ শিক্ষার মান উন্নয়নে নিজের অবদানের কথা তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, আমি একজন মানুষ মাত্র তাই মানুষ হিসেবে আমি ভুলের উর্ধ্বে নয় তাই সকল ভুলত্রুটি ভুলে গিয়ে সবাই আমাকে ক্ষমা করবেন। আমার ও কারো প্রতি কোন রাগ অভিমান নেই।

এদিকে অধ্যাপকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর আবু জাপর, প্রফেসর খাদেমুল ইসলাম,সহযোগী অধ্যাপকদের মধ্যে বক্তব্য রাখেন মো. শাহজাহান, মো.হানিফ, সহকারী অধ্যাপকদের মধ্যে বক্তব্য রাখেন, মো.জাপর ইকবাল মো. রতন আলী শিহাব উদ্দিন মো. ফখরুল ইসলাম, এ ছাড়া প্রভাষকদের মধ্যে বক্তব্য রাখেন, সরকার আওলাদ হোসেন,মাহফুজল আলম, আবিরুল ইসলাম প্রমুখ

অনুষ্ঠানে উপস্থাপনায় ও সঞ্চলনায় ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম ও প্রভাষক শিরিন আক্তার পপি।

উল্লেখ্য তিনি অষ্টম বিসিসএসে উত্তীর্ণ হয়ে মেহেরপুর সরকারি কলেজ থেকে শিক্ষকতা পেশা শুরু করে পদন্নতি পেয়ে প্রথমে চৌমুহনী সরকারি এস এ কলেজের উপাধ্যক্ষ পরে অধ্যক্ষ হিসেবে যোগদান করে এখনেই কর্মজীবন শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net