1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দু’গ্রুপের পৃথক কর্মসূচী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাগেরহাটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দু’গ্রুপের পৃথক কর্মসূচী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৩ বার

নইন আবু নাঈম, বাগেরহাট :
৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবসে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে বাগেরহাট জেলা বিএনপির দুটি গ্রুপ। সোমবার দুপুরে শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে ও শহরের একটি অভিজাত হোটেলে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। সোমবার দুপুরে সরুস্থ জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সবাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহেদ আলী রবি, জেলা কৃষক দলের সভাপতি আসাফুদৌলা জুয়েল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোস্তফা রহমান মোজা, সেলিম ভুইয়া, শাহিন খান, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।
এদিকে একই দাবিতে বাগেরহাট শহরের হোটেল ক্যাসেল আশারা মিলনায়তনে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে ও জেলা যুবদলের সভাপতি মো. হুরুন আল রশিদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। এসময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা,জেলা ছাত্রদলের সিনিয়ার সহ- সভাপতি নেওয়াজ মো. গোলাম রসুল, রামপাল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মল্লিক মিজানুর রহমান মজনু, চিতলমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডা, জেলা তঁাতীদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, যুবনেতা মো. সোহেল তরফদার, শ্রমিক নেতা মো. বাদশা মুনন্সি প্রমুখ।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, সে দিন গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি নিজেদের গদি ঠিক রাখতে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। বাংলাদেশের মানুষ তাদের প্রিয় নেত্রীকে মুক্তি করে ছাড়বে। জাতীয়তাবাদী শক্তি একত্ববদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রামে অংশ নিবে। গণ আন্দোলনের মুখে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net