1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তিনিই হচ্ছেন সভাপতি! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তিনিই হচ্ছেন সভাপতি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৩০৩ বার

জামাল উদ্দিন :
নাম সাইফুর রহমান বাবলু । গ্রামের বাড়ি দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডার । একসময়ে বিশেষ ঘোষণায়(?) দৌলখাঁড় ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ! দায়িত্ব পেয়েই ধরাকে সরাজ্ঞান করেনি । টিআর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা সহ বিদ্যুত্ সংযোগের লোভ দেখিয়ে এলাকার মানুষের সাথে প্রতারণা করে দু’হাতে টাকা আত্মসাত্ করেছেন । সেই সময়ে জাতীয় পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকায় তার প্রতারণার সংবাদ প্রকাশিত হয় ।
গত 26 নভেম্বর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ দৌলখাঁড় ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি গঠন করতে গেলে প্রতারণার অভিযোগে অভিযুক্ত বাবলু সভাপতি পদের দাবী করে ।
তিনি কিছু সন্ত্রাসীকে হাতে নিয়ে বিশেষ কায়দায় অর্থাত্ মোটা অংকের টাকা দিয়ে কয়েকজন ওয়ার্ড কমিটির সভাপতি ও সেক্রেটারিকে ম্যানেজ করে তার পক্ষে মতামত আদায় করে । জানা গেছে, একএক জনকে 20000 -50000টাকা পর্যন্ত দিয়ে তার পক্ষে মতামত আদায় করেছেন ।
কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা তার বিশেষ কায়দায় সভাপতি হওয়া মেনে নিতে পারছেনা । তারা বলেন, তাদের পরিবার ও আত্মীয়স্বজন জামাতপন্থী । এমন বিতর্কিত ব্যাক্তি দায়িত্ব পেলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে ।
প্রিয় পাঠক, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি কে কত টাকা পেয়েছেন, আমাদের অনুসন্ধান টীম কাজ করছে । অনুসন্ধান শেষ পর্যায়ে । ইনশাল্লাহ, অচিরেই জানতে পারবেন । অবশ্য, চোখ খোলা রাখবেন ।
বিস্তারিত আসছে…

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net