1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে হোপের সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ভোররাতে বসতঘরে ডাকাতি,  নগদ টাকা ও স্বর্ণ লুট নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি

নবীনগরে হোপের সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫১ বার

আইকে ইব্রাহীম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে
উপজেলার স্থানীয় এনজিও হোপের ত্রী-বার্ষিক ২১তম সাধারণসভায় কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) পৌরসভাধীন আলীয়াবাদস্থ হোপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ নাম ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন হোপের নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসকাব সভাপতি মাহাবুব আলম লিটন, এডাব সভাপতি এসএম শাহিন, হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ।
সভায় আগামী ৩ বছরের জন্য পুনরায় মোহাম্মদ হুমায়ুন কবির কে সভাপতি, পদাধিকার বলে হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোলকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। সভায় সামাজিক উন্নয়নে হোপের বিভিন্ন পদক্ষেপের চিত্র ও স্থানীয় এনজিও হিসাবে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, জনসংখ্যা, অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অগ্রনী ভূমিকার চিত্র উপস্থাপন
করা হয়‌।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net