1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে পার্লারে ঝলসে গেল গৃহবধূর মুখ, ৩ জনকে কারাদন্ড ও জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

নোয়াখালীতে পার্লারে ঝলসে গেল গৃহবধূর মুখ, ৩ জনকে কারাদন্ড ও জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪৯ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর সদরে এক বছর আগে মেয়াদ শেষ হওয়া প্রসাধনসামগ্রী দিয়ে রূপচর্চা করানোর অপরাধে ৩ পার্লার কর্মীকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই অভিযোগে, রোজ বিউটি পার্লারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, পার্লারের মালিক নাসিমা আক্তার (৪০), পার্লার কর্মী সিমু (২২), সূচি (২০)।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত পরিচালনায় সহযোগীতা করেন সুধারাম থানার পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১মাসের কারাদ- ও ৩০ হজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক প্রবাসী স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আজ সন্ধ্যায় এক প্রবাসীর স্ত্রী একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য সদরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রোজ বিউটি পার্লারে সাজতে গেলে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী দিয়ে তার রুপ চর্চা করা হয়। ওই সময় গৃহবধূ জানায় তার মুখ প্রচন্ড ঝলছে। তখন পার্লার কর্মীরা জানায় এটা তেমন কিছু না। পরে মেকআপ তুলে ফেললে দেখা যায় তার মুখ আগুনো পোড়ার মত ঝলসে যায়।

অভিযানের পাশাপাশি ক্রেতা ও গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net