1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় পাঁচটি এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

কুমিল্লায় পাঁচটি এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫৬ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা:

কুমিল্লা জেলা মাসিক রাজস্ব সভা আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্টের জিপি তপন বিহারী নাগ, বিভিন্ন উপজেলার ইউএনও ও এসিলেন্ট, সহকারি কমিশনার, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইজীবী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা৷
আলোচনা সভায় জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ বলেন, আগামীকাল কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচটি মৌজায় সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নদ-নদী, খাল, ছড়াসহ অন্যান্য সরকারি জলাধারা তীরবর্তী অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে৷ মৌজা গুলো হল পশ্চিম মাঝিগাছা, পশ্চিম বিষ্ণুপুর, আড়াইওরা, দক্ষিণ রসুলপুর ও উত্তর শ্রীপুর৷
তিনি আরো বলেন, ভূমি অফিসের কোন কর্মকর্তা ও কর্মচারীরা যদি কেউ দুর্নীতি করে তাহলে তাদের বিচার ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ কুমিল্লা জেলায় যারা নদী নালা, খালবিল ও সরকারী সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সরকারী সম্পত্তি উদ্ধার করা হবে। এছাড়া ভূমী দস্যূদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থাও নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net