1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০ এর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

গাইবান্ধায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০ এর উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৩৪৫ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোববার থেকে ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০’ জেলা পর্যায়ের খেলা স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে। এই খেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে খেলা শুরুর পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদুল হক মাসুদ।

উল্লেখ্য, উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ। খেলায় দুটি গ্রুপে মোট ৮টি দল অংশ নেবে। এ গ্রুপের দলগুলো হচ্ছে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়, এসকেএস স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা এন.এইচ মর্ডাণ উচ্চ বিদ্যালয় ও আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ। বি গ্রুপের দলগুলো হচ্ছে- লক্ষ্মীপুর স্কুল ও কলেজ, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net