ঢাকা   ০৮:৪২:৩৬ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা 

চকরিয়ায় যানজট সৃষ্টির দায়ে আটক ১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
  • ৪৬৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর পুনরায় আইনের তোয়াক্কা না করে ভাসমান দোকান বসিয়ে ও পাশাপাশি সিএনজি গাড়ির অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে এবার ১০জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ১৫জানুয়ারি বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। সূত্রে প্রকাশ, পৌরশহরের চিরিঙ্গা-সোসাইটি -পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে প্রায় ভাসমান দোকান উচ্ছেদ করা করার ফের রাস্তাঘাট দখল করে মানুষের স্বাভাবিক যাতায়তে বিঘ্ন সৃষ্টি করায় অভিযান চালিয়ে ভাসমান ফলের ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, সিএনজি ড্রাইভারসহ ১০ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। এসময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৫হাজার ২শ’ টাকা বিভিন্নজনের কাছ থেকে জরিমানা আদায় করে। ফুটপাতে যানজট সৃষ্টি করায় ২টি সিএনজি গাড়িও আটক করা হয়েছে বলে সূত্রের দাবি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, অবৈধ পার্কিং, যানযট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্ন চকরিয়া গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি