1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ 

‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’

গাইবান্ধায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৩৮১ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্য নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার শনিবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।
জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এতে মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আমিনুর রহমান। এনডিসি এসএম ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার।
এছাড়া সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নবী নেওয়াজ, গাইবান্ধার টিটিসির অধ্যক্ষ আতিকুর রহমান, গাইবান্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কর্মকর্তা নেছারুল হক প্রমুখ।
প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিনি তার বক্তব্যে উল্লেখ করেন, যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। সেজন্য যুব সমাজকে অবশ্যই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
সেমিনারের উত্থাপিত প্রবন্ধে উল্লেখ করা হয়, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করা এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়াই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। তদুপরি প্রতারণা এড়াতে এবং বিদেশে সঠিক কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার লক্ষ্যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত হয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে এবং এজেন্টের নাম পরিচয় ও বৈধতা যাচাই করে জেনে বুঝে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক কর্মসংস্থানের জন্য বিদেশে গমন করার উপর সেমিনারে গুরুত্বারোপ করা হয়।
আরো উল্লেখ করা হয়, সরকার বিদেশে অবস্থানকালে প্রবাসীদের আকস্মিক মৃত্যুতে ৩ লাখ টাকা অনুদান এবং বিদেশ থেকে দেশে ফেরার পর ৬ মাসের মধ্যে কারো মৃত্যু হলে তার পরিবারকে একই পরিমাণ অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বিদেশ থেকে অসুস্থ অবস্থায় দেশে ফিরলে তার চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net