1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্বিধাবিভক্ত মুসলিম এ ভাবে শেষ হবে, সর্বশেষ নির্মমতার শিকার সোলেমানি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

দ্বিধাবিভক্ত মুসলিম এ ভাবে শেষ হবে, সর্বশেষ নির্মমতার শিকার সোলেমানি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
  • ৫১৩ বার

সহিদ উল্লাহ মিয়াজী :
ওরা একজনকে শিয়া,অারেকজনকে সুন্নী,অন্যজনকে উগ্রবাদি মুসলিম, অপরজনকে মৌলবাদী বলে হত্যা করবে।শিয়াকে খুন করলে সুন্নী মজা পায়।সুন্নীকে খুন করলে শিয়া খুশি হয়।মৌলবাদী বা উগ্রবাদি নাম দিয়ে খুন করলে অারেক লেবাসধারি মুসলিম অানন্দ করে।এরা সবাই মুসলিম।অাক্বিদাতে হয়ত কিছুটা ভিন্নতা দেখা যায়।
ওদের মধ্যে কোন কিছুর মিল নেই তবুও তারা এক ও অভিন্ন।অামেরিকার খ্রীষ্টান, ইজরাইলের ইয়াহুদি,বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের নেতারা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।কিন্তু তাদের সবার ধর্ম এক নয়।তবুও তারা ঐক্যবদ্ধ।বাংলাদেশেও তিন ধর্ম এক হয়ে ঐক্য পরিষদ করেছে।অথচ এদেশে মুসলিম নেতারা একজনের বিরুদ্ধে অারেক জন নিয়মিত বয়ান বক্তিতা করেন।মোল্লারা মঞ্চে উঠে অারেক মোল্লার বিরুদ্ধে বয়ান করে মজা নেন।অমুসলিমদের মধ্যে এমনটি দেখা যায় না।
একটি গল্প মনে পড়ে গেলো:- তিন চোর বাগান থেকে অাম পেড়ে নিয়ে যাচ্ছিলো।তৎক্ষনাত খবর পেয়ে বাগানের মালিক এসে তাদের গতিরোধ করলো।তিন চোরের সাথে মালিক একা পারবেনা বুঝতে পেরে বুদ্ধি করে তিনজনকে শায়েস্তা করলো।প্রথমে পাশের গ্রাম থেকে অাসা চোরকে বললো তুই অামার বাগান থেকে চুরি করতে পারিসনা,কারন তুই অন্য গ্রামের।বাকি দুজন অামার গ্রামের তারা চুরি করে খাওয়ার অধিকার রাখে।এ বলে চোরকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিলো।বাকি দুই চোর মনে মনে খুশি।এবার মালিক অরেক চোরকে এ বলে শায়েস্তা করলো তুই কেন অামার বাগানে চুরি করছিস!তোর বাড়ি দক্ষিণ পাড়া।তুই উত্তর পাড়া এসে অামার বাগানে চুরি করার অধিকার নেই,এই বলে তাকে ভালো করে পিটিয়ে অাহত করে দিলো।তৃতীয় চোরকে মালিক এই বলে উত্তম মধ্যম দিলো এবং বললো তুই অামার পাড়ার ছেলে। তুই বাহিরের চোর সাথে নিয়ে অামার বাগানের অাম চুরি করতে পারিসনা।তিনজনকে অালাদা করে ভিন্ন কথা বলে মালিক তাদেরকে শায়েস্তা করছে।ঠিক তেমনি অামেরিকা ও ইজরাইল মুসলিমদেরকে অালাদা করে শায়েস্তা করছে।অাবাল নেতারা মজা নেয়,পক্ষ করে।অার বলে সে শিয়া তাকে মারা ঠিক।সে সুন্নী তাকে মারা ঠিক অাছে।অারেক পক্ষ বলে সে ওহাবী তাকে পিটানো ঠিক অাছে।অন্য পক্ষ বলে সে গরম সিন্নি তাকে শায়েস্তা করা ঠিক অাছে।অন্য পক্ষ বলে সে মাজার পূজারী তাকে ধ্বংস করলে প্রচুর সাওয়াব হবে।

দ্বিধাবিভক্ত মুসলিম এ ভাবে শেষ হবে।যেমনটির নির্মমতার শিকার হলেন সোলেমানি ও সাদ্দাম হোসেন সহ অনেকে।

লেখক : সাংবাদিক ও সমাজকর্মী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net