ঢাকা   ০৬:১৮:১২ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নাঙ্গলকোটে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা বর্জন ॥ রোগীদের চরম দুর্ভোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
  • ৫৯৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: জহির উদ্দিন মোহাম্মদ বাবরের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে নাঙ্গলকোটে বিশেষজ্ঞ চিকিৎসক সেবা বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার নাঙ্গলকোট আল্ট্রা মডার্ণ হাসপাতালে এ সেবা বর্জনের ঘটনা ঘটে। ওই হাসপাতালে চিকিৎসা সেবা বর্জনের ঘোষণা দেন নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ চিকিৎসক এম. শহিদ উল্যাহ এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য। তার হঠাৎ এমন সিদ্ধান্তে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার বিকেলে নাঙ্গলকোট আল্ট্রা মডার্ণ হাসপাতালে গিয়ে দেখা যায় শতাধিক চিকিৎসা প্রার্থী ওই চিকিৎসকের আশায় বসে থেকে বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে।
এ ব্যাপারে চিকিৎসক এম শহিদ উল্যাহ বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: জহির উদ্দিন মোহাম্মদ বাবরের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আল্ট্রা মডার্ণ হাসপাতালে চিকিৎসা প্রার্থীদের লাকসামে এসে আমার কাছে অথবা অন্য কোন চিকিৎসকের কাছে রোগীদের চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছি। নাঙ্গলকোটের রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
এ ব্যাপারে নাঙ্গলকোট আল্ট্রা মডার্ণ হাসপাতালের ম্যানেজার এস এম আজাদুজ্জামান আজাদ বলেন, ডাক্তার সাহেব চিকিৎসা না দেয়ায় আজকে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। অন্তত শতাধিক রোগী চিকিৎসা সেবা নিতে পারেনি। আমরাও ডা: জহির উদ্দিন মোহাম্মদ বাবরের উপর সন্ত্রাসী হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করছি।
উল্লেখ্য, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক চিকিৎসক জহির উদ্দিন মোহাম্মদ বাবর প্রতি শনিবার বিকেল ৪টা থেকে নাঙ্গলকোট জেনারেল হাসপাতালে রোগী দেখেন। গত শনিবার আসরের নামাজ পড়ে কলেজ মসজিদ থেকে বের হলে ওই চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই চিকিৎসক বাদী হয়ে নাঙ্গলকোট পৌর সদরের হরিপুর গ্রামের হারুন রশিদের ছেলে আকাশ (১৯), নাঙ্গলকোট পাটোয়ারী জেনারেল হাসপাতালের মালিক সাইফুল ইসলাম পাটোয়ারী’সহ (৪০) অজ্ঞাত নামা ১০-১২ জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি