1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর পদ্মা নদীতে প্রথমবারের মতো দেখা মিলেছে দুর্লভ পাখি মার্গেঞ্জারের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

রাজশাহীর পদ্মা নদীতে প্রথমবারের মতো দেখা মিলেছে দুর্লভ পাখি মার্গেঞ্জারের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৪৫৯ বার

মঈন উদ্দীন: বাংলাদেশে খুবই অনিয়মিত দেখা যায়, এ জন্য এর বাংলা নামই রাখা হয়নি। ইংরেজি নাম ‘কমন মার্গেঞ্জার’। যাঁরা পাখি চেনেন, তাঁরা মার্গেঞ্জার নামেই একে চেনেন। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ–এও একে ‘পাতি মার্গেঞ্জার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। চোখ, পা ও পায়ের পাতা লাল এবং উজ্জ্বল লাল-কমলা রঙের এই হাঁসের বৈজ্ঞানিক নামের অর্থ রাজহংসী। পাহাড়ি খরস্রোতা নদীর এই হাঁসকে রাজশাহীর পদ্মা নদীতে প্রথমবারের মতো দেখা গেছে। তবে পাখি বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কালে বাংলাদেশে এই হাঁসকে তৃতীয়বারের মতো দেখা গেল।
গত ২৯ ডিসেম্বর বিকেলের রোদটা পড়ে আসছিল। অধ্যাপক এম মনিরুল এইচ খান রাজশাহীতে এসেছিলেন ‘বৈকাল টিল’ নামের আরেক জাতের দুর্লভ হাঁসের ছবির সন্ধানে। ৭ ডিসেম্বর রাজশাহীর পাখিপ্রেমী নূর-এ-সাউদ পদ্মা নদীতে বৈকাল টিল বা বাংলায় ‘বৈকাল তিলিহাঁস’-এর দেখা পেয়েছেন। এই খবর শুনে ঢাকা থেকে আসেন মনিরুল এইচ খান। সঙ্গে রয়েছেন নূর-এ-সাউদ ও পাখিপ্রেমী চিকিৎসক মঈনুল আহসান। বিকেল ফুরিয়ে আসছে কিন্তু তাঁরা বৈকাল তিলিহাঁসের দেখা পাচ্ছেন না। এমন সময় নূর-এ-সাউদের চোখে পড়ে নতুন জাতের এক জোড়া হাঁস। রাজশাহীতে আগে এই হাঁস দেখা যায়নি। মনিরুল এইচ খান বলেন, বাংলাদেশে এই পরিযায়ী পাখি অনিয়মিত। সাম্প্রতিক কালে এটিকে তৃতীয়বারের মতো দেখা গেল। এর আগে দুবার ঠাকুরগাঁওয়ে দেখা গেছে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ, পাখি খ—২৬-এ বলা হয়েছে, পাতি মার্গেঞ্জার বাংলাদেশে অনিয়মিত পাখি। শীতকালে ঢাকা বিভাগের যমুনা নদীতে দেখা গেছে। সিলেট বিভাগে থাকার একটি পুরোনো তথ্যও রয়েছে। উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃতি। এশিয়ার মধ্যে পাকিস্তান, ভারত, নেপাল ও ভুটানে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net