1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হিন্দু বিয়ের আয়োজন করল কেরলের মসজিদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

হিন্দু বিয়ের আয়োজন করল কেরলের মসজিদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪৭৩ বার

আন্তর্জাতিক ডেস্ক :
ধর্মের নামে মানুষকে বিভাজিত করার অভিযোগ উঠছে বর্তমান ভারতে। সেই আবহেই সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল কেরলের আলাপুঝার চেরুভাল্লি মুসলিম জামাত মসজিদ। রবিবার এই মসজিদেই চার হাত এক হল হিন্দু বর-কনের।

মসজিদ কমিটি আয়োজন করেছিলেন এই বিয়ের। সেই মতো সাজানো হয়েছিল মসজিদ। সেই মসজিদ চত্বরে হিন্দু মতে শরৎ এবং অঞ্জুর বিয়ে দিলেন এক পুরোহিত। উপস্থিত ছিলেন দুই সম্প্রদায়েরই অতিথি। তাঁদের জন্য ছিল কেরলের ঐতিহ্যবাহী নিরামিষ ভোজও।

অঞ্জুদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভাল নয়। সেই কারণে মসজিদ কমিটির কাছে সাহায্য চেয়েছিলেন অঞ্জুর মা। মেয়ের বিয়ের আয়োজন করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। মায়ের সেই আর্জিতে সাড়া দেন মসজিদ কর্তৃপক্ষ। অঞ্জুকে বিয়ের উপহার হিসেবে ১০টি স্বর্ণমুদ্রা এবং দু’লক্ষ টাকা দিয়েছেন তাঁরা। হাজার লোকের খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল।

ফেসবুকে নবদম্পতি শরৎ এবং অঞ্জু, তাঁদের পরিবার এবং মসজিদ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর মতে, কেরল সব সময়েই সাম্প্রদায়িক সম্প্রীতির এমন সুন্দর উদাহরণ বহন করে এসেছে। এটা বজায় রাখতে হবে। ফেসবুকে শরৎ-অঞ্জুর বিয়ের ছবি শেয়ার করে বিজয়ন লিখেছেন, ‘‘এই বিয়ে এমন সময় হল, যখন দেশে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। কেরল ঐক্যবদ্ধ ছিল এবং আমরা ঐক্যবদ্ধই থাকব।’’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net