1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৯৮৮ সালে চট্টগ্রামের লালদীঘিতে শেখ হাসিনার গাড়িবহরে নির্বিচার গুলি চালানোর মামলায় ৫ পুলিশের ফাঁসির আদেশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

১৯৮৮ সালে চট্টগ্রামের লালদীঘিতে শেখ হাসিনার গাড়িবহরে নির্বিচার গুলি চালানোর মামলায় ৫ পুলিশের ফাঁসির আদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৫১২ বার

আবদুল্লাহ মজুমদার:তিন দশকেরও বেশি সময় আগে লালদীঘিতে একটি জনসভায় যোগ দেয়ার পথে থাকা শেখ হাসিনার গাড়িবহরে নির্বিচার গুলি চালানোর ঘটনায় পুলিশের ৫ জন সদস্যের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে চট্টগ্রামের একটি বিশেষ আদালত।

১৯৮৮ সালের ২৪শে জানুয়ারির ওই ঘটনায় ২৪ জন মানুষ মারা যান।

গুলিবর্ষণের পর আইনজীবীরা মানববেষ্টনি তৈরির মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রীকে রক্ষা করে তাকে আইনজীবী সমিতি ভবনে নিয়ে গিয়েছিলেন।

বিভাগীয় বিশেষ আদালতের দায়িত্বে থাকা বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন বিকাল তিনটার কিছু পরে রায় ঘোষণা করেন।

তিনি সেসময় এই হত্যাকান্ডকে পরিকল্পিত গণহত্যা বলে উল্লেখ করেন।

এর আগে রোববার এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আত্মসমর্পণকারী চার আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

বাকী একজন আসামী পলাতক। এরা সবাই সেসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপি-তে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net