1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে হত্যা মামলার আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

চট্টগ্রামে হত্যা মামলার আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৩৬২ বার

রাজু চৌধুরী, চট্টগ্রাম : বন্দর নগরীর বায়েজিদ এলাকায় এক যুবক খুনের ঘটনায় অভিযুক্ত আসামি এমদাদ (৩৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বায়েজিদের মাঝিরঘোনা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত এমদাদ বায়েজিদের শেরশাহ কলোনীর ফরিদ আহমদের ছেলে। তিনি হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি। বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে খুন হন মো. রিপন নামে এক যুবক। এমদাদ সেই হত্যা মামলার আসামি। বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই মো. রুবেল বলেন, মাঝিরঘোনা এলাকায় আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net