1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কাঁকড়ী যুব সংঘের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

চৌদ্দগ্রামে কাঁকড়ী যুব সংঘের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৪২১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার কাঁকড়ী যুব সংঘের উদ্যােগে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং স্বাস্থ্য সেবা খাতে আর্থিক অনুদান করা হয়। মিয়াবাজারস্থ কাঁকড়ী যুব সংঘের আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা কাঁকড়ী যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নায়িমুর রহমান মজুমদার মাছুম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাঁকড়ী যুব সংঘের প্রধান উপদেষ্টা আলি আহমেদ, পৌর মেয়র মিজানুর রহমান, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কাঁকড়ী যুব সংঘের সভাপতি আলী আশ্রাফ, উপজেলা আ’লীগ নেতা কামরুল হাসান মুরাদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন প্রমুখ। এসময় কাঁকড়ী যুব সংঘের সকল সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net