1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মেধাবী ছাত্রীদের শিক্ষাবৃত্তি দিল পাঁচরা জনকল্যাণ সংস্থা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

চৌদ্দগ্রামে মেধাবী ছাত্রীদের শিক্ষাবৃত্তি দিল পাঁচরা জনকল্যাণ সংস্থা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৪১২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ জন হতদরিদ্র ছাত্রীকে মেধা বৃত্তি এবং মেধাবী ছাত্রীদেরকে উদ্দীপনা পুরস্কার প্রদান করলো উপজেলার অন্যতম সামাজিক সংগঠন “পাঁচরা জনকল্যাণ সংস্থা”। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভাধিন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. মিজানুর রহমান মিজান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগ নেতা ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরু। পাঁচরা জনকল্যাণ সংস্থার উপদেষ্টা ও বিদ্যালয়ের শিক্ষক মো. মোর্শেদ আলম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী, পৌর আ’লীগ নেতা ইদ্রীস মিয়াজী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য কাজী মাসুম, ম্যানেজিং কমিটির সদস্য লোকমান হোসেন, জামাল উদ্দীন খন্দকার, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মো. তৌহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউনুছ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, ফাহাদ আহমেদ পাটোয়ারী, ডা. ইউসুফ হোসাইন সুমন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. আমির হোসেন, সদস্য মো. শওকত আকবর, রেদওয়ানুল করিম, পৌর যুবলীগ নেতা লোকমান হোসেন, এমরান হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুর রহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net