1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাল শিল্পী গোষ্ঠীর নয়া পরিষদ গঠন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

প্রবাল শিল্পী গোষ্ঠীর নয়া পরিষদ গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৪৫৩ বার

শাহজালাল শাহেদ, কক্সবাজার: পর্যটন রাজধানী কক্সবাজারের বৃহত্তর সাংস্কৃতিক সংগঠন প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদের নয়া পরিষদ গঠিত হয়েছে। শুক্রবার ২৪ জানুয়ারি প্রবাল কার্যালয় এক জরুরি সভায় ২০২০ সালের জন্য এ কমিটি গঠন করা হয়। এতে প্রবালের পরিচালক পদে মিনার উদ্দিনকে বহাল রাখা হয়। সহকারী পরিচালক পদে আবু তৈয়ব আজাদ ও মো. আবু মুসাকে নতুন নিয়োগ দেয়া হয়।

প্রবালের কর্মকর্তা মিনার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক প্রবালের চেয়ারম্যান মু. মোবারক হোসাইন। একইদিন অন্যান্য পদের নির্বাচনও সম্পন্ন হয়। উপস্থিত সকলের সম্মতিক্রমে সাংগঠনিক সম্পাদক ও সংগীত বিভাগের পরিচালক ওয়াহিদুল ইসলাম রানা, অর্থ সম্পাদক মো. মারুফ ইবনে আব্বাস, শিশু বিভাগের পরিচালক মু. শেফায়েত হোসেন, কিশোর বিভাগের পরিচালক মু. ইয়াসিন আরাফাত, আবৃত্তি ও উপস্থাপন বিভাগের পরিচালক মিনহাজুল ইসলাম মিনার, পাঠাগার সম্পাদক মোবারক হোসাইন, ক্বিরাত বিভাগের পরিচালক আবু হুরাইরা পদায়ন করা হয়।

এসময় সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ ইব্রাহিম, প্রবালের সাবেক পরিচালক মুসা ইবনে হোসাইন বিপ্লব, সাবেক পরিচালক আরমান মাহমুদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net