1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুধবার চকরিয়ায় আসছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি

বুধবার চকরিয়ায় আসছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৩৮২ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: বুধবার ২২জানুয়ারি চকরিয়া সরকারি কলেজ মাঠে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এতে আয়োজন করা হয়েছে গণসংবর্ধনা সভার। সংবর্ধিত অতিথি হিসেবে ওবায়দুল কাদের এমপি ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির মুখপাত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি। তিনি সপ্তাহ খানেক আগে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির বিষয় নিয়ে কর্মরত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। ইতিমধ্যে উপজেলা সভাপতি জাফর আলম এমপি বেশ কয়েকটি প্রস্তুতি সভা ও সমাবেশে নেতৃত্ব দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এদিকে সেতুমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় খ- খ- প্রস্তুতি সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা, পৌরসভা ও স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এ নিয়ে উপজেলা প্রশাসনের ইউএনও ও থানার ওসি পর্যায়েও দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরেজমিন কলেজ মাঠও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও ওসি হাবিবুর রহমান। সর্বশেষ সোমবার রাত অবধি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে নিজ কার্যালয় পৌরসভাসহ একাধিক স্থানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির জানিয়েছেন, জননেতা মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমনে উপজেলা যুবলীগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুতির বিষয়টি আরো দৃড় করতে রোববার রাতে পৌরশহরের চাইনীজ রেস্তোরা রেডচিলি মিলনায়তনে উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে নেতাকর্মীদের এক জরুরী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র আলমগীর চৌধুরী বক্তব্য রাখেন। অন্যদিকে কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা সভায় অর্ধশতাধিক লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল কাঠের মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চটির নির্মাণ কাজও প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাসেবক আহমদ রেজা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net