1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংরক্ষিত বনে আত্মঘাতী ড্রেজার, জানেন না বনবিভাগ, ভোলা নদীর বুক চিরে অবৈধ বালু উত্তোলন! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

সংরক্ষিত বনে আত্মঘাতী ড্রেজার, জানেন না বনবিভাগ, ভোলা নদীর বুক চিরে অবৈধ বালু উত্তোলন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৪১১ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
আত্মঘাতী ড্রেজার দিয়ে সুন্দরবনের ভোলা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় কতিপয় অসাধু ব্যাবসায়ী ।
উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা এলাকায় গত ২/৩ দিন ধরে ড্রেজার ব্যাবসায়ী এমদাদ ঘরামী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ভাই তারেক সহ খলিল বয়াতীর মালিকানাধীন ২টি আত্মঘাতী ড্রেজারের মাধ্যমে সুন্দরবনের (সংরক্ষিত বনের) ভোলা নদীর বুক চিরে দেদার বালু উত্তোলন করে ওই এলাকার বিভিন্ন বসত বাড়ী ভরাটের কাজ চালাচ্ছেন । সোনাতলা গ্রামের বাসিন্দা আল আমিন মল্লিক বলেন , টাকার বিনিময় বালু ক্রয় করে ড্রেজার ব্যাবসায়ীদের মাধ্যমে তা বাড়ির বিভিন্ন স্থানে দিয়ে উচু করছি । কিন্তু বৈধ-অবৈধ কিনা তা জানিনা । ড্রেজার ব্যাবসায়ী খলিল বয়াতি বলেন ,সুন্দরবনের অভ্যন্তর থেকে বালু ওঠানোর নিয়ম নেই। এছাড়া কেউ কোন অনুমতি দেননি । তবে , স্থানীয় কিছু বাসিন্দার অনুরোধে সামান্য বালু তোলা হচ্ছে । পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের সহকারি বনসংরক্ষ (এসিএফ) মো ঃ জয়নাল আবেদীন বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে বালু তোলার কোন বিধান নেই । কাউকে এ ধরনের অনুমতি দেয়া হয়নি । তবে বিষয়টি আমার জানা নেই । খোজঁ খবর নেওয়া হবে । উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্থফা শাহিন জানান , শীঘ্রই ওই সকল অসাধু ড্রেজার মালিকদের বিরুদ্দে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net