1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় কিশোরের হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

গাইবান্ধায় কিশোরের হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৪৩৪ বার

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মধ্যযুগীয় কায়দায় ১৩ বছরের এক কিশোরকে চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে।
গত শুক্রবার (১০ জানুয়ারি) এ ঘটনা ঘটে। রোববার (১২ জানুয়ারি) রাতে সুন্দরগঞ্জ থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়। নির্যাতনের শিকার কিশোরের নাম রাফিকুল ইসলাম (১৩)। সে উপজেলার দহবান ইউনিয়নের ধুমাইটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী গ্রামে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রাফিকুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের ফজলু, ইয়াজুল ও নাজমুল। তারা রাফিকুলকে গরু চুরির অপবাদ দিয়ে ফজলুর বাসায় সারারাত বেঁধে রাখে।
পরদিন শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাফিকুলকে স্থানীয় আফসার প্রামানিকের বাসায় নিয়ে যায় এবং হাত-পা বেঁধে তার ওপর অমানবিক নির্যান চালায় তনু প্রামাণিক, তাজু প্রামাণিক, তুহিন প্রামাণিক, লেলিন প্রামাণিক, সাবু প্রামাণিক ও মুসা প্রামাণিক।
নির্যাতনের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষটি সবার নজরে আসে। নির্যাতনের ফলে রাফিকুল অসুস্থ হয়ে পড়লে তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, কিশোর নির্যাতনের ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় সব ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net