1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তান বানাতে কার্পণ্য করেনি : বেগম মতিয়া চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তান বানাতে কার্পণ্য করেনি : বেগম মতিয়া চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৪৬১ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
৭৫’র পর সংবিধান শেষ করে জিয়াউর রহমান বিএনপির গঠন করেছিল পাকিস্তানের এজেন্ট হিসেবে। তিনি বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে কার্পণ্য করেনি বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, অনেক চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার। কিন্তু সেই চেষ্টা ব্যার্থ হয়েছে। বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে প্রধামন্ত্রী শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে খাদ থেকে হিমালয়ের চুড়ায় পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশ ততদিন শুধু নিরাপদই না উন্নয়নের মহাসড়কে চলবে।
বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী, শামসুন নাহার চাপা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ৩ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net