1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষণের কথা স্বীকার করেছে মজনু: র‌্যাব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  ঢাবি সাংবাদিকদের ওপর হাম’লায় বিএফইউজে ও ডিইউজের তী’র নিন্দা

ধর্ষণের কথা স্বীকার করেছে মজনু: র‌্যাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৩৬৬ বার

আবদুল্লাহ মজুমদার :
রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার যুবক মজনু। সোমবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় মজনুকে সেখানে নেওয়া হয়। এরপর তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সোমবার ভোরে শেওড়া রেলক্রসিং থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। সে ধর্ষণের কথা স্বীকার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে তার ছবি দেখানো হয়েছে, তিনি ধর্ষককে শনাক্ত করেছেন। ওই ছাত্রীকে বার বার ছবি দেখানো হয়েছে। ওই ছাত্রী একেবারে নিশ্চিত হয়ে বলেছেন, পৃথিবীর সব লোকের চেহেরা ভুলতে পারবো। কিন্তু ধর্ষকের চেহেরা ভুলতে পারবো না।

রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে বাসে ওঠেন ঢাবি শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। সহপাঠীদের খবর দিলে তারা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রোববার রাত ১টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ধর্ষণকারীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মাথার চুল ছোট। পরনে ছিল জিনসের পুরোনো ফুলপ্যান্ট। গায়ে ছিল কালো রঙের ফুলহাতা জ্যাকেট। তার পায়ে স্যান্ডেল ছিল। ঢাবির ওই শিক্ষার্থীর ব্যাগ, দুই হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় সে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net