1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শোলাকিয়া ঈদগাহ ময়দানে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

শোলাকিয়া ঈদগাহ ময়দানে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
  • ৩৭১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
প্রখ্যাত আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর নামাজে জানাজা বৃহস্পতিবার দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

নামাজে জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানের মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মরহুমের ভাই আল জামিয়াতুল ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল সাব্বির হোসেন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর ধানমণ্ডির শঙ্করে অবস্থিত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৫টার কিছু পরে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ কিশোরগঞ্জে পৌঁছার পর সব শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি এবং আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net