ঢাকা   ১০:২৮:১৯ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

গাজীপুর টঙ্গীতে ভুয়া ডিবি পুলিশ আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৭২৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন:
গাজীপুরের টঙ্গীতে হোসেন আল মামুন রাসেল (৩৫) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে পূর্ব আরিচপুর থেকে তাকে আটক করা হয়। রাসেল কুষ্টিয়ার হাউজিং স্ট্রিট এলাকার আলতাব হোসেনের ছেলে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, রাসেল নগরীর পূর্ব আরিচপুর এলাকার একটি ওষুধের দোকানে গিয়ে বলে—আপনারা চেতনা নাশক ওষুধ বিক্রয় করেন, আমি ডিবির লোক আমাকে টাকা দিতে হবে। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে পরিচয় নিশ্চিত করতে পুলিশকে খবর দেওয়া হয়। টঙ্গী পূর্ব থানা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পরে তারা নিশ্চিত হন—সে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদা আদায় করতো।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি