ঢাকা   ১২:৪৮:০৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঝিনাইদহে আন্ত:স্কুল কিশোরী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহঃ ঝিনাইদহে আন্ত:স্কুল কিশোরী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় এইড ফাউন্ডেশন।
এতে ওই বিদ্যালয়ের ৬ষ্ট ও ৭ম শ্রেণীর ছাত্রীরা অংশ নেয়। নির্ধারিত ৩০ মিনিটের খেলার প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকে ৭ম শ্রেণীর ছাত্রীরা। পরে ২য় য়ার্ধের খেলায় পুরোটা সময় প্রতিপক্ষের নেটে বল দেওয়ার চেষ্টা করেও ব্যার্থ হয় ৬ষ্ট শ্রেণীর ছাত্রীরা। এতে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় ৭ম শ্রেণী।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় দেশের প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার দাবী তাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি