ঢাকা   ০৬:০৯:৫৩ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

টঙ্গীতে পোশাক কারখানা পরিদর্শন করলেন জার্মান মন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জার্মানের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়কমন্ত্রী জের্ড মুলার। মঙ্গলবার গাজীপুরের টঙ্গীতে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।
এসময় বাংলাদেশের পচনশিল বোতাম রপ্তানি ও তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সুষ্ঠ কর্ম পরিবেশ, ন্যায্য মজুরি, উৎপাদন বৃদ্ধি সম্পর্কে অলোচনা করেন মন্ত্রী।২০ সদস্যের একটি দল এবার বাংলাদেশে কারখানা পরিদর্শনে এসেছেন।
এর আগে সকালে টঙ্গীর তিলারগাতি এলাকায় রয়েল ফুড ওয়ার লি. বিসিক এলাকায় টিভোলী এ্যাপারেলস লি: ও রেডিসন এ্যাপলেস লি. কারখানায় আসেন তিনি। টিভোলী এ্যাপারেলস লি. কারখানার (মানব সম্পদ) বিভাগের কর্মকতা মো.ফরিদুল ইসলাম জানান, মন্ত্রী কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্ম পরিবেশ সম্পের্কে আলোচনা করেছেন।
পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দেশের মধ্যে অর্থ-বাণিজ্য সম্পর্কে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব মো. তারেক মাহমুদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি