1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিল্লি ইস্যু ‘ভারতকে মুজিববর্ষের আমন্ত্রণের তালিকা থেকে বাদ দেয়াটা অকৃতজ্ঞতা’ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা

দিল্লি ইস্যু ‘ভারতকে মুজিববর্ষের আমন্ত্রণের তালিকা থেকে বাদ দেয়াটা অকৃতজ্ঞতা’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ঃদিল্লিতে যা ঘটছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের নাক গলানো ঠিক নয়।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারত ছিল আমাদের প্রধান মিত্র দেশ। দিল্লি ইস্যু নিয়ে ‘মুজিববর্ষ’ উদযাপনে ভারতকে আমন্ত্রণ থেকে বাদ দেয়াটা অকল্পনীয়। অকৃতজ্ঞতার পরিচয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক কতটুকু স্বাধীন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দুদক ততটুকুই স্বাধীন যতটুকু সরকার চায়, এমনটি হলে সরকারের এত মন্ত্রীর বিরুদ্ধে দুদকের আজকে এত তদন্ত, এত চার্জশিট কেন? সরকারের অনেক এমপি, মন্ত্রীর বিরুদ্ধে দুদক দর্নীতির অভিযোগ এনেছে। যদি দুদক স্বাধীন না হতো তাহলে সরকারের মন্ত্রী-এমপিরা কেন টার্গেট হবে? তাদের (টিআইবি) কাছে আমার পাল্টা প্রশ্ন।’

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ের উদ্বোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে মার্চে মাসে প্রধানমন্ত্রীর ব্যবস্তা খুব বেশি। আপনার জানেন, মুজিববর্ষের ক্ষণ গণনা চলছে। আর ১৭ না ১৮ দিন বাকি রয়েছে। মুজিববর্ষে বিদেশি অতিথিরাও আসবেন। এ জন্য যাবতীয় প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। প্রস্তুতির চূড়ান্ত পর্যায় এখন।

মন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়ে উদ্বোধন আমাদের খুব জরুরি বিষয়। এটা যোগযোগের জন্যও খুব প্রয়োজনীয়। কারণ, মুজিববর্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে অনেকেই যাবেন। সে যাত্রার সময় বাঁচানো ও সহজ করার বিষয় রয়েছে। এটা অত্যন্ত দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে। এর কাজ শেষ হয়েছে, এখন উদ্বোধন হবে। তবে প্রধানমন্ত্রী কর্মব্যবস্ততার কারণে আপাতত তিনি বিষয়টিতে দু’ভাবে ভাবছেন। তিনি ভাবছেন, আগামী ১৭ মার্চ উপলক্ষে বাইরোডে তিনি টুঙ্গিপাড়া যাবেন। তার আগেই ১১-১২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন। ঢাকা-ভাঙ্গা যে এক্সপ্রেসওয়ে হচ্ছে, সে রাস্তা ধরে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে না গিয়ে বাইরোডে টুঙ্গিপাড়া যাবেন। সেটাও চিন্তা-ভাবনা আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net